সুন্দরবনের খাঁটি মধু / Sundarban Pure Honey
সুন্দরবনের খাঁটি মধু / Sundarban Pure Honey Original price was: 2,500৳ .Current price is: 2,200৳ .
Back to products

খাঁটি দেশি সরিষার তেল / Pure Deshi Mustard Oil 5ltr | গ্রাম বাংলার স্বাদ

Price range: 320৳  through 1,495৳ Liters

গ্রাম বাংলার স্বাদ নিয়ে এসেছে খাঁটি ঘানি ভাঙা প্রথম চাপের দেশি শ্বেতী সরিষার তেল, যা প্রস্তুত করা হয় শতভাগ দেশি শ্বেতী সরিষা থেকে। তেঁতুল কাঠের ঘানিতে ধীরে ধীরে ভাঙানোর ফলে চাপ ও তাপ কম থাকে এবং তেলের প্রাকৃতিক রঙ, ঘ্রাণ ও পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে। এই সরিষার তেল কোনো ধরনের রাসায়নিক, রং বা প্রিজারভেটিভ ছাড়া তৈরি করা হয়। লালচে-সোনালি রঙ ও গাঢ় স্বাদের এই তেল রান্নার রঙ ও স্বাদ বাড়াতে বিশেষভাবে কার্যকর। ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় এটি হজমে সহায়ক এবং স্বাস্থ্যসম্মত রান্নার জন্য একটি নির্ভরযোগ্য পছন্দ। রান্না ছাড়াও শরীর মালিশে এই তেল ব্যবহার করা যায়।

আপনার কার্টে আরও 3,000৳  যোগ করুন এবং বিনামূল্যে শিপিং পান!
SKU: N/A Category:
Description

খাঁটি ঘানি ভাঙা দেশি শ্বেতী সরিষার তেল | গ্রাম বাংলার স্বাদ

ইতিহাস বলছে, প্রায় ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকেই উপমহাদেশে চিকিৎসাশাস্ত্রে সরিষার তেলের ব্যবহার চলে আসছে। রান্নার পাশাপাশি মালিশ ও ঘরোয়া চিকিৎসায়ও এই তেলের ব্যবহার ছিল ব্যাপক। অর্থাৎ এটি শুধু একটি রান্নার তেল নয়—এটি আমাদের ঐতিহ্য।

কিন্তু ভেজাল তেল ও সয়াবিন তেল বাজারে আসার পর থেকে আমরা অনেকেই ধীরে ধীরে সরিষার তেলের উপকারিতা ভুলে যেতে বসেছি। অথচ একসময় সরিষার তেলই ছিল বাংলার প্রতিটি রান্নাঘরের প্রধান উপাদান। তাই গ্রাম বাংলার স্বাদ নিয়ে এসেছে শ্বেতী সরিষার খাঁটি দেশি সরিষার তেল

বাংলাদেশে মূলত তিন ধরনের সরিষা পাওয়া যায়—

  •  রাই সরিষা, 
  • শ্বেতী সরিষা ও 
  • মাঘি সরিষা।

এর মধ্যে শ্বেতী সরিষা থেকে তৈরি ঘানি ভাঙা প্রথম চাপের সরিষার তেল স্বাস্থ্য ও স্বাদের দিক থেকে সবচেয়ে উৎকৃষ্ট বলে বিবেচিত।

শ্বেতী সরিষা তেল কেন আলাদা?

শ্বেতী সরিষা সাধারণত হলুদ রঙের হয়। এই সরিষা থেকে তৈরি তেল হয় লাল বা সোনালি রঙের, ঘ্রাণে তীব্র ও স্বাদে গাঢ়। কোনো রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার না করলে এই তেলের রং সাধারণ সরিষার তেলের চেয়ে গাঢ় হয়, যা এর খাঁটিত্বেরই প্রমাণ।

এই তেল—

  • রান্নার রঙ ও স্বাদ বাড়ায়
  • ভাজা-পোড়ায় অতুলনীয় স্বাদ দেয়
  • অন্য সরিষার তেলের তুলনায় পুষ্টিগুণে সমৃদ্ধ

ঘানি ভাঙা তেল বনাম মিলের তেল

ঘানি ভাঙা সরিষার তেল ও মিলে তৈরি তেলের মধ্যে পার্থক্য রয়েছে—

  • সরিষার পরিমাণে
  • পুষ্টিগুণে
  • ঘ্রাণ ও রঙে
  • এবং মূল্যে

ঘানিতে ভাঙা তেলে বেশি পরিমাণ সরিষা লাগে, তাপ কম উৎপন্ন হয় এবং তেলটি হয় প্রাকৃতিক, সুগন্ধি ও পুষ্টিগুণে ভরপুর

গ্রাম বাংলার স্বাদ-এর ঘানি ভাঙা সরিষার তেল কেন আলাদা?

গ্রাম বাংলার স্বাদ-এর সরিষার তেল তৈরি হয়

👉 শতভাগ শ্বেতী সরিষা ব্যাবহার করা হই
👉 কাঠের ঘানিতে
👉 প্রথম চাপের মাধ্যমে
👉 সম্পূর্ণ রাসায়নিকমুক্ত প্রক্রিয়ায়

তেঁতুল কাঠের ঘানিতে কাঠের সঙ্গে কাঠের ঘর্ষণে সরিষা ভাঙানো হয়, ফলে চাপ ও তাপ কম থাকে। এই কম তাপের কারণে তেলের পুষ্টিগুণ নষ্ট হয় না এবং পাওয়া যায় উৎকৃষ্ট মানের খাঁটি সরিষার তেল।

দেশি সরিষার তেলের উপকারিতা

👉 হজমশক্তি বাড়াতে সাহায্য করে
👉 খাবার দ্রুত হজম হওয়ায় ওজন নিয়ন্ত্রণে সহায়ক
👉 ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ
👉 রক্তে ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সহায়তা করে
👉 জয়েন্ট ও শরীরের ব্যথায় মালিশে উপকারী

রান্নায় যদি সত্যিই স্বাদ, স্বাস্থ্য ও নিরাপত্তা চান, তাহলে ভরসা রাখুন
👉 গ্রাম বাংলার স্বাদ – এর খাঁটি সরিষার তেলে।

গ্রাম বাংলার স্বাদ
“নিরাপদ খাবার, খাঁটি স্বাদের প্রতিশ্রুতি”

এখনই অর্ডার করুন

আপনার রান্নাকে আরও সহজ ও সুস্বাদু করতে,
আজই অর্ডার করুন গ্রাম বাংলার স্বাদ এর খাঁটি দেশি সরিষার তেল।

📞 কল / WhatsApp:
+8801737896612

Additional information
LiterLiter1 Liter1 Liter, 2 Liter2 Liter, 5 Liter5 Liter
Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “খাঁটি দেশি সরিষার তেল / Pure Deshi Mustard Oil 5ltr | গ্রাম বাংলার স্বাদ”

Your email address will not be published. Required fields are marked *